মাইচয়েস কনজ্যুমার প্রোডাক্ট ইন্ডাস্ট্রিজ একটি পূর্ণ কিচেন ইউটেনসিল পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান। ২০০৭ সালে আমদানিকারক প্রতিষ্ঠান থেকে যাত্রা শুরু করে বর্তমানে নিজস্ব উৎপাদনের মাধ্যমে বাজারে সুনামের সাথে পণ্য সরবরাহ করে আসছে। ২০১৯ সালের ১৩ই ডিসেম্বর বাংলাদেশে প্রথমবারের মতো স্টেইনলেস স্টিলের তার থেকে বিভিন্ন সাইজের ঝাঁঝরি/স্ক্রাবার উৎপাদন শুরু করে।
আমাদের উৎপাদিত পণ্য উন্নতমানের স্টেইনলেস স্টিলের তার থেকে তৈরি, যা আন্তর্জাতিক মান অনুসরণ করে প্রস্তুত করা হয়। পণ্যের গায়ে ওজন স্পষ্টভাবে উল্লেখ করা থাকে, ফলে ক্রেতারা সঠিক ওজন ও মানসম্পন্ন পণ্য ক্রয় করতে পারেন। এ কারণে মাইচয়েস ব্র্যান্ড বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সমাদৃত ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে।
মধ্যস্বত্বভোগী কারবারিদের থেকে সাধারণ ব্যবসায়ী ও ক্রেতাদের সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা একটি অ্যাপস-ভিত্তিক সেবা চালু করেছি। এর মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি নির্ধারিত মূল্যে প্রয়োজন অনুযায়ী পণ্য সংগ্রহ করতে পারবেন।
আমরা ৬ গ্রাম থেকে শুরু করে ৫০ গ্রাম পর্যন্ত বিভিন্ন সাইজের স্ক্রাবার উৎপাদন করে থাকি।
বর্তমানে আমাদের প্রতিদিনের উৎপাদন ক্ষমতা প্রায় ৩০০০ কেজি, যা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে।
আমাদের পণ্যের স্ট্যান্ডার্ড ISO, ASTM, AISI, GB ও DIN অনুমোদিত।
আমাদের উৎপাদিত স্টেইনলেস স্টিলের তারের আকৃতি ০.১৩ মিলিমিটার হয়ে থাকে।
বর্তমানে প্রচলিত দুই ধরনের (ফ্ল্যাট ও স্পাইরাল) মানসম্পন্ন এসএস স্ক্রাবার আমরা উৎপাদন করে থাকি।
আমাদের উৎপাদিত স্ক্রাবার গুটিকাকৃতি হয়, যা খুব সহজেই ব্যবহার উপযোগী এবং দ্রুত ময়লা অপসারণ করা যায়।
আমাদের কোম্পানির নিজস্ব প্রতিটি কার্টুনে ফ্ল্যাট শ্রেণির ১০ কেজি ও স্পাইরাল শ্রেণির ১৫ কেজি স্ক্রাবার সাজানো থাকে, যাতে মরিচা বা আকৃতি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না।
এটি ভিজা ও শুকনা দুই অবস্থাতেই ব্যবহার করা যায়।
প্রথম অবস্থায় নির্দিষ্ট সাবান/ডিটারজেন্ট থেকে সামান্য অংশ নিয়ে ব্যবহার করতে হবে।
ব্যবহার শেষে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে শুকিয়ে রাখতে হবে।
পরিষ্কার ও শুকনো স্থানে সংরক্ষণ করতে হবে।
আমাদের মাজুনি ওজনে ও মানের দিক থেকে অন্যদের তুলনায় এগিয়ে।
আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদন করা হয়।
প্রতিটি পণ্যে সঠিক ওজন উল্লেখ থাকে।
দ্রুত পরিষ্কার করা যায় এবং দীর্ঘস্থায়ী হয়।
মাইচয়েস ব্র্যান্ডের প্রতিটি মাজুনি সহজে ভেঙে যায় না।
Hotline: +880 1326-909334
Website: www.mychoiceltd.com